ফিজিক্যাল না কেমিক্যাল কোন সানস্ক্রিন আপনার জন্য উপযুক্ত?

২৭ জুন ২০২৬, ১০:০৬ AM
ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন

ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

সানস্ক্রিন মানেই শুধু রোদে বের হওয়ার আগে ব্যবহার এমন ধারণা এখনও অনেকের মধ্যে প্রচলিত। তবে ত্বক বিশেষজ্ঞদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মির পাশাপাশি বিভিন্ন ধরনের কৃত্রিম আলোর সংস্পর্শেও ত্বকের সুরক্ষা গুরুত্বপূর্ণ। তাই বাইরে যাওয়ার পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে ঘরের ভেতরেও সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন হতে পারে।

ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বাইরে দীর্ঘ সময় অবস্থান করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বিশেষ করে স্টেডিয়ামে খেলা দেখা বা সরাসরি রোদে অবস্থানের ক্ষেত্রে ফিজিক্যাল সানব্লক ব্যবহার সবচেয়ে কার্যকর। বাইরে যাওয়ার অন্তত ২০ থেকে ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হয় এবং প্রতি দুই থেকে তিন ঘণ্টা পর পুনরায় প্রয়োগ করতে হয়। অতিরিক্ত ঘাম হলে বা মুখ ধোয়ার পর আবারও সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শও দিয়ে থাকেন তারা।

অনেকেই মনে করেন সানস্ক্রিন শুধু দিনের বেলা বা বাইরে যাওয়ার জন্য প্রয়োজন। কিন্তু বর্তমানে মানুষ দীর্ঘ সময় মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটারসহ বিভিন্ন স্ক্রিনের সামনে অবস্থান করেন। এছাড়া ভিডিও শুটিং বা স্টুডিও লাইটের নিচে কাজ করার ক্ষেত্রেও ত্বকের সুরক্ষা প্রয়োজন হতে পারে।

বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, সানস্ক্রিন মূলত দুই ধরনের—ফিজিক্যাল (মিনারেল) সানস্ক্রিন এবং কেমিক্যাল সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিন ত্বকের সঙ্গে বিক্রিয়া করে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমাতে সহায়তা করে। অন্যদিকে ফিজিক্যাল সানস্ক্রিন ত্বকের ওপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা রশ্মিকে প্রতিফলিত করে দেয়। ক্রিকেটারদের মুখে প্রায়ই দেখা যায় সাদা রঙের যে প্রলেপ, সেটি মূলত ফিজিক্যাল সানব্লকের একটি উদাহরণ।

আরও পড়ুন : খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বাড়ার ঝুঁকি

তবে আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, মোবাইল বা টেলিভিশনের স্ক্রিন থেকে নির্গত আলো সূর্যের অতিবেগুনি রশ্মির মতো তীব্র নয়। তবুও দীর্ঘ সময় বিভিন্ন ধরনের আলো ও তাপের সংস্পর্শে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ত্বকের সুরক্ষায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৈলাক্ত, শুষ্ক, সংবেদনশীল বা মিশ্র ত্বকের জন্য আলাদা ধরনের সানস্ক্রিন রয়েছে। তাই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সঠিক সানস্ক্রিন নির্বাচন ও নিয়মিত ব্যবহার করলে ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব, অকাল বার্ধক্য এবং বিভিন্ন ত্বকজনিত সমস্যা থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।

রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাজারে কমল তেলের দাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১২ অক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অ্যাওয়ার্ড পেল এআইইউবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9