আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় অনুমতি ছাড়া কর্মস্থলে উপস্থিত থাকায় এক পরিবার পরিকল্পনা সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন। প্রায় দুই ঘণ্টা তিনি সেখানে অবস্থানের পর সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাসপাতাল ত্যাগ করেন।
পরিদর্শনকালে অনুমোদনবিহীন অনুপস্থিত থাকায় পরিবার পরিকল্পনা সহকারী রিনা আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার এবং হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বাড়ানোর আশ্বাস দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।