তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসিফের

২৩ জানুয়ারি ২০২৬, ১০:১৩ PM
তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া © ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও, সেখানে মাইক ব্যবহার করে মধ্যরাতেও তিনি প্রচারণা চালিয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং এই অভিযোগ করেন তিনি। 

তিনি বলেন, বিএনপি অন্যদেরও এ ধরনের নিয়ম ভঙ্গের জন্য উৎসাহিত করছে। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে পোষ্টার  ব্যবহার করছে।এবারের নির্বাচনেও আগের মত সেনাবাহিনী কেন্দ্রের বাইরে অবস্থান করার সিদ্ধান্ত আশঙ্কাজনক। সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসন-নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে। বাংলাদেশের মিডিয়া একটি দলের প্রতি ঝুঁকে গেছেন। এটি একটি বড় ধরনের শঙ্কার বিষয়। সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। 

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬