গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র

২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ PM
গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি © টিডিসি ফটো

গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। 

এসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ২৭০টি আসনের যেখানে আমাদের নির্বাচনের প্রার্থী নেই। আমরা দেখছি যে সরকারসহ বিভিন্নভাবে গণভোটের প্রচারণা হচ্ছে, কিন্তু সেটা অনেকটা কম। আমাদের একেবারে প্রান্তিক এলাকার জনগণ এবং প্রত্যেকটি গ্রাম অলিগলিতে গণভোটের বার্তাটা এবং গণভোটের সচেতনতা পৌঁছে দেওয়ার প্রয়োজন। আমরা দেখছি অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গণভোটে বিসমিল্লাহ থাকবে না। আরও অনেক ধরনের গুজব মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সচেতনতার জন্য আমরা ২৭০ টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আজকে আমরা তার অংশ হিসেবে ২৩৮টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করছি। প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই উক্ত আসলগুলোতে তাদের মনোবল নিয়ে যে কার্যক্রম সেটা শুরু করবেন।

সাবেক এই উপদেষ্টা বলেন, আগামীকাল বিকেল ৫টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য আমরা একটা থিম সং করেছি। এই দুইটা থিম সংয়ের প্রকাশ করবো। আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন। আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।

চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমু…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে যে কোনো দলের প্রার্থী অংশ নিতে পারবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9