ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষণা আদিবের

২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ PM
ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষণা আদিবের

ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষণা আদিবের © টিডিসি ফটো

চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষণা দিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব বলেছেন, এখানে (ঢাকা-১৮ আসন) ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করা হচ্ছে। সেই ব্যবসায়ী ভাইদের বলতে চাই— নতুন বাংলাদেশ গড়তে আপনাদের পাশে সর্বদা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রস্তুত আছে। আমরা সকল প্রকার জোর-জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফের ঢাকা-১৮ আসন গড়ব ইনশাআল্লাহ। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় ২য় দিন উত্তরা ১২ নম্বর সেক্টরে পথসভার তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা জনগণের প্রত্যেকটি ভোট হিসেব করে সংরক্ষণ করব। নির্বাচনে শান্তিপূর্ণভাবে জনগণ রায় প্রকাশ করবে। কেউ যদি জনগণের শান্তিপূর্ণ ভোটে বাধা দেয় তাহলে আমরা জীবন দিয়ে হলেও জনগণের ভোট রক্ষা করব।

বৃহত্তর উত্তরায় বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘদিনেও উদ্যোগ নেয়া হয়নি জানিয়ে আরিফুল ইসলাম বলেন, এই বৃহত্তর উত্তরায় আমরা দেখতে পাই তীব্র যানজটের সমস্যা। উত্তরার অধিকাংশ এলাকা প্রায় ১০ বছর ধরে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখনো এর অনেক জায়গা নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমরা পুরো ঢাকা-১৮ আসনকে এই অব্যবস্থাপনা থেকে মুক্ত করব।

চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমু…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে যে কোনো দলের প্রার্থী অংশ নিতে পারবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9