দখলদার, চাঁদাবাজ, মাদক কারবারিদেরকে বয়কট করতে হবে: সার্জিস আলম

২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ PM
সার্জিস আলম

সার্জিস আলম © টিডিসি ফটো

আমাদের ওই মানুষদের বয়কট করতে হবে, যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা কিন্তু রাতের বেলা মাদকের লাভের ভাগ নেয়। দখলদার, চাঁদাবাজ, মাদক করবারিদেরকে বয়কট করতে আহ্বান করেন সার্জিস আলম। 

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন। 

এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে একটা ধাপ অতিক্রম করেছি। ২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে, আমরা সামনে এগিয়ে যাব নাকি আবারও পিছনের দিকে ফিরে যাব! আমরা কি চাঁদাবাজির দিকে ফিরে যাব নাকি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব। 

২৪ এর স্লোগান দেন  সার্জিস আলম, গোলামী না মুক্তি, মুক্তি মুক্তি, বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই, ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাই নাই, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দশ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান করেন।

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬