এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

২৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ AM
গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইব এবং সদস্য সচিব খন্দকার আল আমিন

গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইব এবং সদস্য সচিব খন্দকার আল আমিন © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর জেলা শাখায় ৬ মাসের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দলের সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এ কমিটিতে এম এম শোয়াইবকে আহ্বায়ক এবং খন্দকার আল আমিনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আবু রায়হান মিসবাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. শামীম শেখকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আসাদুল ইসলাম ইমন।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রায়হান।

দলীয় সূত্র জানায়, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬