১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

২২ জানুয়ারি ২০২৬, ০১:২০ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম © সংগৃহীহ ও টিডিসি সম্পাদিত

১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। 

তিনি বলেন, আমাদের এই নির্বাচনী যাত্রার দুটি বক্তব্য। প্রথমটি হলো দেশবাসীকে আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। এর মাধ্যমে সংস্কার অব্যাহত রাখুন। অন্যটি হলো ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার আমাদের এই নির্বাচনের প্রধান এজেন্ডা।

এনসিপির আনুষ্ঠানিক নির্বাচনি যাত্রা শুরু প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা আনুষ্ঠনিকভাবে আমাদের নির্বাচনী যাত্রা শুরু করলাম। সারা দেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা ১০ দলীয় জোটকে বিজয়ী করুন। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে, সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে ১০ দলীয় জোটের বিকল্প নেই।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬