বিএনপি নেতা প্রার্থিতা হারানোর পর হাসনাতের প্রতিদ্বন্দ্বী থাকলেন কারা?

২২ জানুয়ারি ২০২৬, ১১:১৭ AM
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের হেভিওয়েট প্রার্থী ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে উচ্চ আদালত। ফলে আসনটিতে বিএনপির কোনো প্রার্থী না থাকায় অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে মঞ্জুরুল আহসান মুন্সী মাঠ থেকে ছিটকে পড়লেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই হাসনাতের।

আসনটিতে বিএনপির অন্য কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী নেই। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি মনোনয়ন কেনেননি। যদিও ভোটের লড়াইয়ে হাসনাতের সঙ্গে থাকছেন আরও চার প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্যমতে, হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন ট্রাক প্রতীকে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান দেওয়াল ঘড়ি প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন: কোনো প্রার্থী পুলিশের ন্যূনতম ফেভার পাবে না, বক্তব্য দিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশের সেই এডিসি জুয়েল

স্থানীয়রা মনে করছেন, মঞ্জুরুল আহসানের প্রার্থীতা বাতিল হওয়ায় আসনটিতে ভোটের সমীকরণ অনেকটায় বদলে গেছে। আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিলো হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসানের মধ্যে। ফলে বিএনপি প্রার্থী আর ফিরতে না পারেন, তাহলে কুমিল্লা–৪ আসনে ভোট ছাড়াই জয় পেতে পারেন হাসনাত আবদুল্লাহ। আবার কেউ কেউ বলছেন, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে না।

দেবীদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হাসানাত আব্দুল্লাহ ছাত্রজীবন থেকেই এই আসনে পরিচিতি। আখন জাতীয় রাজনীতিতে যাওয়ার পর একটা জনসমর্থন তৈরি হয়েছে তার পক্ষে। আমরা চাচ্ছি আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা হোক। আদালতের রায়ে মঞ্জুরুল আহসান প্রার্থীতা ফিরে পেলে আমরা খুশি হবো। আশা করছি, হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবেন। 

এর আগে ১৭ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে বুধবার (২১ জানুয়ারি) তা খারিজ করে দেওয়া হয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার লড়াইয়ের পথ বন্ধ হয়ে যায়।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬