৩০ আসনে এনসিপির প্রার্থী যারা

১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ PM
এনসিপির ৩০টি আসনের মধ্যে ২৭টি আসন চূড়ান্ত হয়েছে

এনসিপির ৩০টি আসনের মধ্যে ২৭টি আসন চূড়ান্ত হয়েছে © সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ থেকে ৩০টি আসনে নির্বাচন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আসন সংখ্যা ঘোষণা করা হয়।  জানা গেছে, এনসিপির ৩০টি আসনের মধ্যে ২৭টি আসন চূড়ান্ত হয়েছে। বাকি ৩ টি আসন নিয়ে এখনও আলোচনা চলছে। এরআগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষ্যে ৪৬ টি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছিলো এনিসিপি।

চূড়ান্ত ২৭ আসনে যারা  লড়বেন শাপলা কলি প্রতীকে-

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে সারজিস আলম; দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনে মো. আব্দুল আহাদ;  রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে ড. আতিক মুজাহিদ; কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ড. আতিক মুজাহিদ।

নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যাপক (অব:) এস এম জার্জিস কাদের; সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এস এম সাঈফ মোস্তাফিজ; পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মো. শামীম হামিদী; টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাইফুল্লাহ হায়দার;  ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাহিদুল ইসলাম। 

মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনে মাজেদুল ইসলাম; ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর) আসনে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী; ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে জাবেদ মিয়া রাসিন; ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত) আসনে আরিফুল ইসলাম; ঢাকা-১৯ (সাভার) আসনে দিলশানা পারুল; ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রকৌশলী নাবিলা তাহসিন। 

ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসনে নাহিদ ইসলাম; নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক) আসনে গোলাম সারোয়ার (তুষার);  গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস) আসনে আলী নাছের খান; নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার; নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে হান্নান মাসউদ; লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মাহবুব আলম। 

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা) আসনে জোবাইরুল হাসান আরিফ; বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা) আসনে আবু সাঈদ মো. সুজাউদ্দিন; নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) আসনে আব্দুল্লাহ আল আমিন; ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনে আতাউল্লাহ; ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আশরাফ উদ্দিন; কুমিল্লা-৪ (দাউদকান্দি) আসনে হাসনাত আবদুল্লাহ।

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9