গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল্লাহ

০২ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ PM
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। তিনি আরও বলেন, সারা বাংলাদেশকে স্বাক্ষী রেখে বলতে পারব, একজন এসে আমার সামনে বলতে পারবেন না কারও পকেট থেকে, কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করেছি।

আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তারা নির্বাচনি আসন (কুমিল্লা-৪) দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, দখল করতে চান বা করতে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আমি স্পষ্ট করে বলে দিচ্ছি—‘আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না’।

তিনি বলেন, সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। আমাদেরকে নানাভাবে বিভাজন করার চেষ্টা চলছে, আমাদের সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ওপর বেইনসাফি করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট—আপনি যদি আমার  বিরুদ্ধেও ভোট দেন, তারপরও আমি আপনার ভোট দেওয়ার নিশ্চয়তা দেব। কিন্তু আপনি যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসেন, কেন্দ্র দখল করতে আসেন, আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।  প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছেন আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবই।

তিনি আরও বলেন, আপনারা যারা ভাবছেন নির্বাচন হচ্ছে ঋণ খেলাপী পরিশোধের একটি উপলক্ষ মাত্র। নির্বাচনের পরে ব্যাংকের যে ঋণগুলো রয়েছে দেবিদ্বারের উন্নয়নের টাকা মেরে সেই ঋণ পরিশোধ করবেন আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি—এই জনগণকে নিয়ে এই ভোট চোরদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে থাকব। আমরা ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করব।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950