যুবদল কর্মীর কাছে চাঁদা চাইলেন বিএনপির কর্মী, খেলেন পিটুনি

০২ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ AM
যুবদল ও বিএনপির লোগো

যুবদল ও বিএনপির লোগো © টিডিসি সম্পাদিত ও সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় সড়ক নির্মাণকাজকে ঘিরে চাঁদা দাবির অভিযোগে বিএনপির এক কর্মী মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আতাবুর রহমান। তিনি নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে জানা যায়, নওহাটা কলেজ মোড় এলাকায় চলমান একটি রাস্তার কাজে মূল ঠিকাদারের কাছ থেকে মাটি কাটার দায়িত্ব পান স্থানীয় যুবদলের কর্মী আজাদ আলী। কাজ শুরু হওয়ার পর আতাবুর রহমান তার কাছে অর্থ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

আজাদ আলীর বলেন, কাজ শুরুর দিনই আতাবুর এসে টাকা দাবি করেন এবং না দিলে ভেকু মেশিন ক্ষতিগ্রস্ত করার হুমকি দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন আতাবুরকে মারধর করে।

ঘটনার পর আজাদ আলী ও তার ব্যবসায়িক অংশীদার বিপ্লব হোসেন পবা থানায় গেলে সেখানে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়। আজাদের দাবি, আতাবুরের অনুসারীরা থানার সামনেই তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে এবং বিষয়টি পারস্পরিক সমঝোতার মাধ্যমে মেটানোর পরামর্শ দেয়।

আজাদ আলী আরও অভিযোগ করেন, আতাবুর রহমান এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং রাজনৈতিক পরিচয়ের কারণে কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে আশ্রয় দিয়ে থাকেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আতাবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, যুবদল ও বিএনপি একই রাজনৈতিক ধারার সংগঠন হওয়ায় চাঁদা চাওয়ার অভিযোগটি অস্বাভাবিক। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আতাবুর এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন জানান, এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় তদন্ত শুরু করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9