বগুড়া ও শেরপুরের স্থগিত দুই আসনে প্রবাসীদের পোস্টাল ব্যালট পাঠানো শুরু আজ

১২ মার্চ ২০২৬, ০৬:৫৪ AM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। ওভারসিজ সিটিজেন ভোট (ওসিভি) পদ্ধতিতে এসব ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হবে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে যেসব মনোনয়নপত্র বাতিল হয়েছিল, সেগুলোর বিরুদ্ধে আপিল করার সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন পর্যন্ত কোনো আপিল জমা পড়েনি।

তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্তভাবে জানা যাবে কোন আসনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

ইসি সচিব জানান, প্রবাসীদের জন্য ওভারসিজ সিটিজেন ভোট (ওসিভি) এবং দেশের ভেতরের ভোটারদের জন্য ইন-কান্ট্রি ভোট (আইসিভি) পদ্ধতিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে। প্রবাসীদের জন্য ওসিভি ব্যালট আজ বৃহস্পতিবার থেকে পাঠানো শুরু হবে। আর দেশের ভেতরে থাকা পোস্টাল ভোট গ্রহণ শুরু হবে আগামী ২৩ বা ২৪ মার্চের দিকে।

তিনি বলেন, আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ইতোমধ্যে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন এবং কেউ আপিল না করায় তারা সবাই বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।

এই আসনে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। তবে একই সঙ্গে দুটি আসনের সংসদ সদস্য থাকার সুযোগ না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

অন্যদিকে শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর মো. মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে আপিলের নির্ধারিত সময়ের মধ্যে কেউ আপিল না করায় মনোনয়ন জমা দেওয়া সবাই বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল ৫ মার্চ। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় ছিল ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তির দিন ছিল ১১ মার্চ।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9