শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার নামে যশোরে সক্রিয় প্রতারকচক্র

১২ মার্চ ২০২৬, ০৩:১৬ AM
যশোর জেলা প্রশাসক

যশোর জেলা প্রশাসক © সংগৃহীত

যশোরে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে চক্রটি শিক্ষার্থীদের অভিভাবকদের মুঠোফোনে কল করে উপবৃত্তির টাকা সংগ্রহের কথা বলে বিভ্রান্ত করছে। এই চক্রের কবল থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে যশোর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী মাইশা বুশরার পিতা আইয়ুব হোসেনের কাছে ০১৩৩২ ৯১৪৯২৯ নম্বর থেকে একটি কল আসে। কলার নিজেকে শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, তার মেয়ে উপবৃত্তির টাকা পাবে এবং তাকে এসে টাকা নিয়ে যেতে বলা হয়। পরে আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত হতে বোর্ডের প্রধান সহকারী মিজানুর রহমানের সাথে যোগাযোগ করেন। তখন তিনি জানান, একটি প্রতারকচক্র উপবৃত্তির টাকার প্রলোভন দেখিয়ে নিয়মিত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ফোন দিচ্ছে এবং তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মাহফুজ হোসেন জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় কিংবা শিক্ষা অফিস থেকে উপবৃত্তি সংক্রান্ত কোনো বিষয়ে অভিভাবকদের কাছে মুঠোফোনে কল করা হয় না।

যশোর বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন বলেন, উপবৃত্তি সংক্রান্ত কোনো কাজের সাথে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট নয়। তাই বোর্ডের পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষার্থী বা অভিভাবকের কাছে ফোন আসলে তা প্রতারকচক্রের কাজ বলে গণ্য করতে হবে। এ ধরনের প্রলোভন থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক
  • ৩১ আগস্ট ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
  • ৩১ আগস্ট ২০২৬
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নেপথ্যে কী
  • ৩১ আগস্ট ২০২৬
বিএনসিসির সিইউও হলেন যবিপ্রবির ক্যাডেট রাজু আহমেদ
  • ৩১ আগস্ট ২০২৬
রাবির নতুন রেজিস্ট্রারের নেই অনার্স ডিগ্রি, নীতিমালা লঙ্ঘন …
  • ৩১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ৩১ আগস্ট ২০২৬