গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

১২ মার্চ ২০২৬, ০৩:০২ AM
বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একটি ভবনে অগ্নিকাণ্ড

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একটি ভবনে অগ্নিকাণ্ড © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। প্রথমে তাদের স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় ‘সাহিদ সুপার ভিউ’ নামের একটি ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভবনটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকসহ কয়েকটি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের গুদাম ও ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল।

আরও পড়ুন: ৩ শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান

বিস্ফোরণের পর আগুনের ফুলকি ছিটকে আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দগ্ধ হন এবং ভবনের কয়েকটি কক্ষে আগুন ধরে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুনের ফুলকি ছিটকে কয়েকজন দগ্ধ হয়েছেন। আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে আরও কয়েকজন সামান্য আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬