ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে মিলল ২ বস্তা সরকারি ওষুধ

১১ মার্চ ২০২৬, ০৬:৩৯ PM
বস্তাভর্তি সরকারি ঔষুদ

বস্তাভর্তি সরকারি ঔষুদ © টিডিসি ফটো

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে দুই বস্তা সরকারি ওষুধ পেয়েছেন জেলেরা। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার তেঁতুলিয়া মসজিদ এলাকার নদে জাল ফেলে মাছ ধরার সময় ওষুধভর্তি দুটি বড় পাটের বস্তা জাল টেনে তোলার সময় ধরা পড়ে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার মুখ খুলে ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। পরে ওষুধভর্তি বস্তা দুটি থানায় নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন জানান, বস্তায় থাকা ওষুধ সম্ভবত ২০২৩ সালের। কেউ হয়তো নদীতে ফেলে রেখেছিল। ওষুধের প্যাকেট পচনশীল না হওয়ায় পানির নিচে থাকা সত্ত্বেও এটি ধরা পড়ে।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান  বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেবে। 

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬