ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

০৭ মার্চ ২০২৬, ০৯:২৭ PM
হালুয়াঘাট থানা

হালুয়াঘাট থানা © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে নিজের মেয়েকে ধর্ষণ অভিযোগে করা মামলায় আব্দুর রহমান (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রহমান উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বাসিন্দা। আজ শনিবার (৭ মার্চ) বিকেলে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) কমল বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার গাজিরভিটা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ওই দিন রাতে ভিক্টিম শিশুর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামৱা দায়ের করেন।

মামলার নথির বরাত দিয়ে এসআই কমল বলেন, গত বৃহস্পতিবার রাতে দুই মেয়েকে নিয়ে ঘুমাতে যান তাদের মা। বড় মেয়েকে নিয়ে ঘুমাতে যায় তার বাবা। পাশাপাশি রুমে ঘুমাচ্ছিলেন তারা। রাত আড়াইটার দিকে মা বাথরুমে গেলে এই সুযোগে মেয়েকে জোরপুর্বক ধর্ষণ করে বাবা। মেয়ের চিৎকারে ছুটে এসে দেখেন মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছেন। বিষয়টি দেখে শিশুর মা চিৎকার দিলে আব্দুর রহমান সরে যায়।

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) কমল বলেন, মামলার পর রাতেই অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। ভিক্টিম কিশোরী ফরেনসিক পরীক্ষা শেষে আদালতে জবানবন্দী দিয়েছেন। আব্দুর রহমানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬