স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি

১২ মার্চ ২০২৬, ০৬:৩৫ AM
কালেমা তাইয়্যেবা'র আরবি ক্যালিগ্রাফি

কালেমা তাইয়্যেবা'র আরবি ক্যালিগ্রাফি © সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ওপরে উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জাতীয় সংসদ ভবনে সংস্কার কাজ করা হয়েছে। এ সময় অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফি স্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়। পরে নির্দেশনা অনুযায়ী দেয়ালে ওই ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

এদিকে বুধবার সংসদ সচিবালয়ে নিজের কক্ষে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সংসদ নেতার কক্ষে অফিস করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংসদ থেকেই তার দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এছাড়া সকালে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন তিনি। ওই সভায় সংসদ নেতা হিসেবে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হঠাৎ বুক ধড়ফড়, ঘাম আর মাথা ঘোরা—যে ভুলে বাড়তে পারে বিপদ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৬ গবেষক 
  • ০৮ অক্টোবর ২০২৬
আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রা…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬