রাজশাহীতে ইফতার মাহফিলে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির দুঃখ প্রকাশ

১১ মার্চ ২০২৬, ০৮:০৫ PM
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি © সংগৃহীত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর রাজশাহী প্রতিনিধি আমজাদ হোসেনকে হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে আয়োজক কমিটি।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভার সংবাদ সংগ্রহের জন্য টিচার্স ট্রেনিং কলেজে মাঠে যান সাংবাদিক আমজাদ হোসেন। সেখানে ভলান্টিয়ারের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখার সাবেক মুখপাত্র মাহফুজা রাহাত বুশরা তাকে নিউজ কভারেজ করতে নিষেধ করেন এবং সেখান থেকে সরে যেতে বলেন। 

এ সময় আমজাদ হোসেন নিজের পেশাগত পরিচয় দিলেও বুশরা তার কোনো কথা শুনতে রাজি হননি। বরং তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। ঘটনাস্থলে অন্যান্য মাল্টিমিডিয়া রিপোর্টাররা উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করলেও শুধুমাত্র আমজাদ হোসেনকেই টার্গেট করে বাধা প্রদান করা হয়।

সাংবাদিক হেনস্তার এই ঘটনার বিষয়ে অনুষ্ঠানের মূল আয়োজক এনসিপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলী ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, সাংবাদিকদের সাথে এমন আচরণ করা নিঃসন্দেহে অন্যায় এবং এটি তাদের অব্যবস্থাপনার একটি অংশ ছিল। 

তিনি আরও জানান, প্রোগ্রামটি তাদের অভিজ্ঞতার তুলনায় অনেক বড় ছিল, যার ফলে কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির পরিচয় সম্পর্কে আয়োজক মোবাশ্বের আলী স্পষ্ট করেছেন যে, মাহফুজা রাহাত বুশরা এনসিপির কোনো সাংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত নন। তিনি মূলত 'বৈষম্য' বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী।

মোবাশ্বের আলী আরও জানিয়েছেন, ওই ব্যক্তি ব্যক্তিগত সুসম্পর্কের খাতিরে প্রোগ্রামে দায়িত্ব পালন করছিলেন। তারা জোরালোভাবে জানিয়েছেন, সাংবাদিকদের সাথে এ ধরনের অপেশাদার আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য বা সহ্য করার মতো বিষয় নয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা ওই ব্যক্তির সাথে কথা বলবেন বলে নিশ্চিত করেছেন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9