পেশায় রাজনীতিক মির্জা ফখরুলের বছরে আয় ১২ লাখ, মোট সম্পদ কত?

০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন উৎস থেকে তার বার্ষিক আয় ১২ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা।

আয়ের বিবরণীতে দেখা যায়, কৃষি খাত থেকে মির্জা ফখরুলের বছরে আয় ১ লাখ ৮০ হাজার টাকা। ব্যবসা থেকে আয় ১ লাখ ৯৭ হাজার টাকা (হুরমত আলী মার্কেটের শেয়ার থেকে)। পরামর্শক হিসেবে দুটি প্রতিষ্ঠান থেকে সম্মানী ভাতা পান প্রায় ৮ লাখ টাকা। অন্যান্য উৎস থেকে ৭ হাজার ৯০১ টাকা। সব মিলিয়ে তার বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এতে মাসে আয় দাঁড়ায় ৯৮ হাজার ৫৯৪ টাকা।

আরও পড়ুন: উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ ভরি

এছাড়াও বিএনপির মহাসচিবের স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৮৮৩ টাকার সম্পদ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ব্যাংকে জমা, নগদ অর্থ, স্বর্ণালংকার, শেয়ারে বিনিয়োগসহ মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ৬৯ টাকা। আর কৃষি ও অকৃষিজমি, বাড়ি মিলিয়ে স্থাবর সম্পত্তির (অর্জনকালীন) মূল্য ১৯ লাখ ৫ হাজার ৮১৪ টাকা।

আরও দেখা গেছে, মির্জা ফখরুলের নামে পাঁচ একর কৃষিজমি রয়েছে। আর পৈতৃক সূত্রে পাওয়া দোতলা বাড়ির একটি অংশের মালিক তিনি।

হলফনামা অনুযায়ী, মির্জা ফখরুল ইসলামের বয়স ৭৭ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।

সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬