হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ টাকা 

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২১ AM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এছাড়াও তার বার্ষিক বার্ষিক আয় দেখিয়েছেন সাড়ে ১২ লাখ টাকার বেশি। 

হলফনামায় উল্লেখ আছে, ২৬ লাখ টাকার সোনা রয়েছে ব্যাংকে। এতে আরো উল্লেখ রয়েছে, আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার, ইলেকট্রনিক পণ্য ৬৫ হাজার টাকার। তিনি ২০২৫- ২০২৬ অর্থ বছরে তার বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

গত ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলা দেবিদ্বার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমাদানের সময় হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি।‌ 

আইনি তথ্যের অংশে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কুমিল্লা জেলা দেবিদ্বার নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন। হাসনাত আব্দুল্লাহ এর নামে কৃষি জমি নেই। তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঋণসংক্রান্ত বিবরণী দিয়ে তিনি জানান আমার পিতা-মাতা স্ত্রী সন্তানের এর নামে আমি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করিনি। বর্তমান পেশা বিবরণীতে তিনি উল্লেখ করেন তিনি বর্তমানে ব্যবসা করছেন। তার স্ত্রী গৃহিণী। তিনি এতে আরো উল্লেখ করেন, বর্তমানে তার পিতা মাতা সন্তান তার আয়ের উপর নির্ভরশীল।

প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল ফজলে রাব্বির প্রাণ, পবিপ্রবিতে শোকের ছায়া
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬