আরও বড় সেক্রিফাইস করতে রাজি, হাসনাতকে আসন ছেড়ে যা বললেন জামায়াত নেতা

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ PM
হাসনাতের দাঁড়িয়ে সাইফুল ইসলাম

হাসনাতের দাঁড়িয়ে সাইফুল ইসলাম © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নির্বাচনী আসন সমঝোতা হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। তিনি বলেন, আমি দেবীদ্বারের মানুষের ন্যায্য দাবি ও ন্যায়–ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে আপনাদের পাশে আছি। জুলাই আন্দোলনের মাধ্যমে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরও বড় ত্যাগ স্বীকার করতেও আমি প্রস্তুত।

তিনি আরও বলেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন—আমি যেন আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থেকে আগামী দিনে আমাদের প্রিয় দেবীদ্বারের মানুষের আশা–আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখতে পারি এবং আমাদের ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার একজন অংশীদার হতে পারি।

এ জামায়াত নেতা বলেন, সবার কাছে এই প্রত্যাশা ব্যক্ত করছি যে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ইসলামের পক্ষে এবং একটি সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের পথে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও বেগবান করে।

সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। এই আসনটি এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর নিজ এলাকা। এর আগে, ২৩ ডিসেম্বর এনসিপির নেতা-কর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে জামায়াতের পক্ষ থেকেও এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9