নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে হাসনাতকে স্বাগত জানালেন জামায়াত প্রার্থী

২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ AM
হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ

হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ © সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন সমঝোতায় হাসনাত আব্দুল্লাহর আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এ তথ্য জানান তিনি। 

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে  নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদ বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালাম।জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূরণ হয়তো করতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজকে কৃতজ্ঞ মনে করব। কর্মীদের জন্য মহান রবের কাছে দোয়া করি আল্লাহ তাদের উত্তম প্রতিদান করুন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬