ছাত্রদলের গণ ইফতার: খাবার না পেয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা

০৫ মার্চ ২০২৬, ০৯:২৪ PM
শাবিপ্রবি ছাত্রদলের ইফতার

শাবিপ্রবি ছাত্রদলের ইফতার © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না থাকায় ইফতারে অংশ নিতে এসে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী খাবার না পেয়েই ফিরে গেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই গণ ইফতারের আয়োজন করে শাবিপ্রবি শাখা ছাত্রদল। আয়োজকরা জানান, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের জন্য উন্মুক্তভাবে এই ইফতার কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

তবে ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা খাবার নিতে আসলে অনেক শিক্ষার্থী খাবার না পেয়েই চলে যান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে আলোচনা-সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এর আগে সফলভাবে গণ ইফতার সফলভাবে সম্পন্ন করতে ৫৪ সদস্যের একটি আয়োজক কমিটি গঠন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সুরমা আবাসিক এলাকা থেকে আসা এক শিক্ষার্থী বলেন, 'গতকাল নেতাকর্মীরা প্রচার করেছে পনেরো শতাধিক শিক্ষার্থীর জন্য গণ ইফতার আয়োজন করা হয়েছে। তাই আমার বন্ধুবান্ধবসহ আশা নিয়ে এসেছিলাম। কিন্তু এসে দেখলাম ইফতারের প্রায় ১০ মিনিট আগেই খাবার শেষ। নেতাকর্মীরা বারবার বলছেন খাবার আসছে তাই আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু এক পর্যায়ে মাগরিবের আজান পড়লে মসজিদের ফিল্টারে গিয়ে পানি দিয়ে ইফতার করেছি আমরা।' 

নেতাকর্মীদের দাবি অনেক শিক্ষার্থী একবার খাবার নিয়ে আবার নিতে এসেছে যার কারণে খাবারের সমস্যা হয়েছে। শাবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য আদনান আহমেদ মোহন বলেন, আমাদের প্রত্যাশার তুলনায় বেশি শিক্ষার্থী চলে আসছিল।'

কতজন শিক্ষার্থী খাবার না পেয়ে চলে গেছে জানতে চাইলে তিনি বলেন, 'প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী খাবার পায়নি বলে ধারণা করছি।'

এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, 'প্রত্যাশার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী উপস্থিত হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার, কিন্তু কতজন শিক্ষার্থী ফিরে গেছেন তা বলা যাচ্ছে না।'

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9