শাবিপ্রবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল 

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ AM
ড. মোহাম্মদ সাইফুল ইসলাম

ড. মোহাম্মদ সাইফুল ইসলাম © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। 

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি বিধিমোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। 
পাশাপাশি অফিস আদেশে অধ্যাপক ড. এছাক মিয়াকে ধন্যবাদজ্ঞাপনসহ তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।   

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদের কল্যাণে কাজ করতে পারার সুযোগ তৈরি হওয়ায় খুবই ভালো লাগছে। ছাত্রদের জন্য বিধি মোতাবেক আমার পক্ষে যা কিছু করা সম্ভব আমি সবকিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬