খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শাবিপ্রবিতে ইফতার মাহফিল

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ PM
শাবিপ্রবিতে ইফতার মাহফিল

শাবিপ্রবিতে ইফতার মাহফিল © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগের তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শাহপরাণ হলের বি ব্লকের এক্সটেনশনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহ পরান, যুগ্ন সাধারন সম্পাদক মারুফ বিল্লাহ, আফফান, মো. মোস্তাকিন ইসলাম ও হারুন অর রশিদ রাসেল। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, প্রচার সম্পাদক মকবুল হোসেন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মো. শাহাদাত হোসেন। 

ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। শেষে উপস্থিত সবার মধ্যে ইফতার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

মো. সোহাগ তাঁর বক্তব্যে বলেন, ‘পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করছি। তাঁদের নেতৃত্ব ও আদর্শ আমাদের অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, যেন তিনি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।'

তিনি আরও বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের ন্যায্য দাবি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের সার্বিক উন্নয়নের পক্ষে কাজ করে যাবে। আমরা ক্যাম্পাসে শান্তি, সহাবস্থান ও ইতিবাচক রাজনীতির চর্চা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।’

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9