এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম

২২ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ PM
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম © টিডিস ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন ও মূখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এছাড়াও এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির কেন্দ্র ও মহানগরের নেতৃবৃন্দ এই কমিটিতে কাজ করবেন। 

তারিকুল ইসলামকে মূখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রাপ্তিতে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সেই সঙ্গে আসন্ন নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার সমন্বয় সাধনের দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে যুবশক্তির প্রত্যাশা। 

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬