এবার রেমিট্যান্স যোদ্ধা, শ্রমিক, মেহনতি মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে: হাসনাত

২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ PM
কুমিল্লা-৪ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত দেড় বছরে এনসিপি এবং জামায়াত জোটের নেতাকর্মীরা চাঁদা নিতে এলাকায় আসেনি।  কেউ হাট-বাজার দখল করতে আসেনি।  সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেনি। এবার রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক এবং মেহনতি মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে।  

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, এলাকার কৃষক-শ্রমিক মেহনতী মানুষ জানে হাসনাত আবদুল্লাহ যদি নির্বাচিত হয় অন্ততপক্ষে চাঁদাবাজি করবে না।  তাই এবার তারা অন্য পার্টির মিছিল-মিটিং করবে কিন্তু গোপনে এসে আমাকেই ভোটটা দেবে।  তারা ভালো করেই জানে আমার দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম-দুর্নীতি কখনো সম্ভব হবে না। 

এনসিপির এই নেতা বলেন, আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলা কলিতে ভোট দিন।  আমরা ন্যায় এবং ইনসাফভিত্তিক একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করব।  আগ্রাসনবিরোধী, আধিপত্যবিরোধী শক্তির অবসান ঘটাব।  একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব।  যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুস, অনিয়ম, দুর্নীতি। 

হাসনাত আরও বলেন, এবারের নির্বাচনে জনগণ ঋণখেলাপি, দুর্নীতিবাজ, জনগণের অর্থ আত্মসাৎকারীদের বর্জন করবে।  একটি পরিবর্তনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।   

বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬