বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী বহিষ্কার, দলে ফিরল দুজন

২৪ জানুয়ারি ২০২৬, ০২:২৩ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল © ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ছাড়া আগে বহিষ্কার হওয়া অপর দুই নেতাকে দলে ফেরানো হয়েছে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সাদিকুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: এনসিপির ৩০ প্রার্থীর মধ্যে উচ্চশিক্ষিত ২৬ জন

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকান্ডের জন্য সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মমিনুল হক বেনু, চট্টগ্রাম জেলাধীন সন্দ্বীপ উপজেলার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২৪ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
  • ১০ নভেম্বর ২০২৬
লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
উপকূল থেকে জাতীয় নেতৃত্বে তরুণ আকিল আহমেদ
  • ১০ নভেম্বর ২০২৬
জামালপুরে রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে কার্যক্রম আ.লীগের নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950