স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ PM
তুরস্কে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

তুরস্কে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার অধিকাংশ ভূখণ্ড এশিয়া মহাদেশে বিস্তৃত। ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি দেশটি তার উন্নত ও আধুনিক শিক্ষাব্যবস্থার জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত হয়ে উঠছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও তুরস্ক উচ্চশিক্ষার এক আকর্ষণীয় গন্তব্য। বিভিন্ন স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসনসহ নানা সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি সুযোগ দিচ্ছে তুরস্ক কোক Koç ইউনিভার্সিটি।

স্কলারশিপটির কেতাবি নাম কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৬। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

কোক Koç ইউনিভার্সিটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ভবন দ্বারা শিক্ষা কার্যক্রম শুরু করে এবং ২০০০ সালে সারিয়ারের কাছে বর্তমান রুমেলি ফেনেরি ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।

সুযোগ-সুবিধা

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ; 

*মাসিক উপবৃত্তি প্রদান করবে;

*আবাসন সুবিধা প্রদান করবে;

*বেসরকারি স্বাস্থ্যবিমা;

*বৈজ্ঞানিক ইভেন্টগুলোতে অংশ নিতে ভ্রমণ খরচ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, সম্পূর্ণ টিউশন ফিসহ থাকছে নানা সুবিধা

পিএইচডি প্রোগ্রামের জন্য:

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ;

*মাসিক উপবৃত্তি প্রদান;

*আবাসন সুবিধা;

*বেসরকারি স্বাস্থ্যবিমা;

*ল্যাপটপ; 

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস);

*বৈজ্ঞানিক ইভেন্টগুলোতে অংশ নিতে ভ্রমণ খরচ;

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*পূর্ববর্তী অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডির ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: খলিফা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, আবাসন-মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ (GMAT/TOFEL);

*স্টেটমেন্ট অব পারপাস;

*রেফারেন্স লেটার;

*ক্ষেত্র সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন;

*৩টি প্রবন্ধ;

*নন-থিসিস প্রোগ্রামগুলোর জন্য আবেদন ফি প্রদানের স্লিপ;

*পারিবারিক আয়ের প্রমাণপত্র;

*অন্যান্য ডকুমেন্টেশনগুলোরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে সরাসরি আবেদন করতে হবে। 

আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9