স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ইতালির বিশ্ববিদ্যালয়ে, আবেদন শেষ ১৫ মার্চ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ PM
ইতালিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ইতালিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে ইউনিভার্সিটি অব ব্রেসিয়া। ‘স্টার’ স্কলারশিপের আওতায়  নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মার্চ ২০২৬।

ইতালির ব্রেসিয়া শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব ব্রেসিয়া। ১৯৮২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। গবেষণার গুণগত মানের দিক থেকে ইতালির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি।

সুযোগ-সুবিধা

*স্কলারশিপ অ্যাওয়ার্ড হিসেবে ৬ হাজার ১৩২ ইউরো (বাংলাদেমি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকার বেশি) প্রদান করবে;

*বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করবে;

*আবাসন সুবিধা প্রদান করবে;

*বিশেষ ছাড়যুক্ত ক্যাটারিং বা খাবার সুবিধা প্রদান করবে;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আবেদনকারীকে অবশ্যই তার নির্বাচিত কোর্সের নির্ধারিত অ্যাকাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত পূরণ করতে হবে;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার  সনদ;

*মোটিভেশন লেটার;

*ব্যক্তিগত বিবৃতি (পার্সোনাল স্টেটমেন্ট);

*দুটি রিকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৬।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9