মেডিকেলে অধ্যয়ন-ইচ্ছুক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে তাইওয়ান, আবেদন শেষ ১৬ মার্চ

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ PM
তাইওয়ানে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

তাইওয়ানে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে তাইওয়ানের কাওশিয়াং মেডিকেল ইউনিভার্সিটি (কেএমইউ)। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের মেডিকেলে অধ্যায়ন-ইচ্ছুক  শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ মার্চ ২০২৬। 

কাওশিউং মেডিকেল ইউনিভার্সিটি (KMU) ১৯৫৪ সালে কাওশিউং শহরে প্রতিষ্ঠিত হয়। শহরটির তৎকালীন মেয়র চেন চি-চুয়ান এবং তাইওয়ানের চিকিৎসাবিজ্ঞানের প্রথম পিএইচডি গবেষক তু সুং-মিং এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির ভিত্তি স্থাপিত হয়। পরবর্তীতে, ১৯৯৯ সালের আগস্টে, তাইওয়ানের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে কাওশিউং মেডিকেল কলেজকে আনুষ্ঠানিকভাবে কাওশিউং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করবে;

*আবাসন সুবিধাসহ রয়েছে নানা সুযোগ-সুবিধা;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*চীন ছাড়া বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র

*অনলাইন আবেদনপত্র;

*পাসপোর্ট সাইজের ছবি;

*বৈধ পাসপোর্ট;

*নাগরিকত্ব সনদ;

*অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট;

*আর্থিক বিবৃতি;

*চায়নিজ অথবা ইংরেজি ভাষায় একটি স্টাডি প্ল্যান;

*ভাষাদক্ষতার সনদ;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশীয় সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএউচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৬।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬