দুবাইয়ের বুর্জ আল আরব এখন ‘ধ্বংসাবশেষ’, জেবেল আলি বন্দরেও আগুন

০১ মার্চ ২০২৬, ০৬:৪২ AM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৬:৪২ AM
বুর্জ আল আরব

বুর্জ আল আরব © সংগৃহীত

ইরানের উপসাগরীয় দেশগুলোর ওপর চালানো হামলার ধারাবাহিকতায় ড্রোন প্রতিহত করা হলেও সংযুক্ত আরব আমিরাতে প্রাণহানি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন প্রতিরোধের ঘটনায় একজন এশীয় নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। অন্যদিকে, দুবাইয়ে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আইকনিক বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবের বাইরের অংশে আগুন ধরে যায়। পৃথক আরেক ঘটনায় জেবেল আলি বন্দরের একটি বার্থেও অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

রবিবার (১ মার্চ) আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ড্রোন প্রতিহত করার সময় সৃষ্ট পরিস্থিতিতে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক এশীয় নাগরিক নিহত হন এবং আরও সাতজন আহত হন।

আরও পড়ুন: আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানের প্রতিরোধ শক্তির রূপকার

এদিকে দুবাই কর্তৃপক্ষ জানায়, শহরের আকাশে একটি ড্রোন প্রতিহত করা হয়। পরে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে বিখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবের বাইরের অংশে সীমিত আকারের আগুন ধরে যায়। দুবাই মিডিয়া অফিস তাদের মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, সিভিল ডিফেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুর্জ আল আরবের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভবনটির কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন প্রতিহত করলেও এর ধ্বংসাবশেষ হোটেলের বাইরের অংশে আছড়ে পড়ে। এতে সেখানে ছোট আকারের আগুন লাগে এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

পৃথক এক বিবৃতিতে দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করে, আকাশে প্রতিরোধমূলক ব্যবস্থার সময় সৃষ্ট ধ্বংসাবশেষ জেবেল আলি বন্দরে একটি বার্থে আগুনের সূত্রপাত ঘটায়। দুবাই সিভিল ডিফেন্সের দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আগুন সম্পূর্ণভাবে নেভাতে প্রচেষ্টা অব্যাহত রাখে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুর্জ আল আরবের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আবুধাবি বিমানবন্দরের ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081