বিদেশে উচ্চশিক্ষা

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, সম্পূর্ণ টিউশন ফিসহ থাকছে নানা সুবিধা

০৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ PM
তুরস্কে তুর্কি বুর্সলারি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

তুরস্কে তুর্কি বুর্সলারি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে  বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে তুরস্ক সরকার। “তুর্কি বুর্সলারি স্কলারশিপ“এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। এই স্কলারশিপের মাধ্যমে তুরস্কের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারি ২০২৬।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের তুলনায় তুরস্কের উচ্চশিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। বিশেষ করে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে তুরস্কের শিক্ষাব্যবস্থা খুবই মানসম্মত। শিক্ষার্থীদের কাছে তুরস্কের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ হচ্ছে ‘তুর্কি বুর্সলারি স্কলারশিপ’। দুই দশক ধরে উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণার জন্য দেশটি দিন দিন শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবছরই ৫০ এর অধিক শিক্ষার্থী বাংলাদেশ থেকে এই স্কলারশিপ পেয়ে থাকে।  

বায়োটেকনোলজি, বিভিন্ন প্রকৌশল ক্ষেত্র (কম্পিউটার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংসহ), বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিনসহ হাজারের বেশি প্রোগ্রামে পড়ার সুযোগ মেলে  তুরস্ক সরকারের এই স্কলারশিপে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করা হবে;

*স্নাতকের জন্য ৪৫০০ তুর্কি লিরা প্রদান করবে;

*স্নাতকোত্তরে জন্য ৬৫০০ তুর্কি লিরা প্রদান করবে;

*পিএইচডির জন্য প্রায় ৯০০০ তুর্কি লিরা;

*আবাসন সুবিধা প্রদান করবে। স্নাতকের শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়া সম্পূর্ণ বিনা মূল্যে। স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীরা দ্বিতীয় বছর থেকে ৫৫০ লিরা প্রদান করতে হবে। চাইলে সপরিবারে থাকা যায়;

*স্বাস্থ্যব্যয় পাবলিক হেলথ ইনস্যুরেন্স বহন করবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*বিনা মূল্যে এক বছরের তুর্কি ভাষা কোর্স করা যাবে;

*ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো ফল থাকলে ইউরোপের যেকোনো দেশে ১ সেমিস্টার পড়ার সুযোগ;

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা যাবে না;

*স্নাতকে সর্বোচ্চ ২১ বছর;

*স্নাতকোত্তরে সর্বোচ্চ ৩০ বছর;

*পিএইচডিতে সর্বোচ্চ ৩৫ বছর;

*রিসার্চে সর্বোচ্চ ৪৫ বছর;

*স্নাতক প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে মেডিসিন, ফার্মেসি এবং এ সংক্রান্ত সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৯০ শতাংশ নম্বর এবং বাকি অন্যান্য সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৭০ শতাংশ নম্বর থাকতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তরে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে;

*ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথি

*সাদা ব্যাকগ্রাউন্ডের একটা পাসপোর্ট সাইজের ছবি;

*পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যানড কপি (ইংরেজি);

*সব পরীক্ষার সার্টিফিকেট;

*সব পরীক্ষার মার্কশিট;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*দুটি রেফারেন্স লেটার;

*একটি মোটিভেশনাল লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি);

*একটি রিসার্চ প্রপোজাল;

*টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে);

*এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি ইত্যাদি);

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে । আবেদন করতে এখানে ক্লিক করুন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9