স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ PM
থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের স্যারিনদ্রন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (SIIT)। এসআইআইটি গ্র্যাজুয়েট স্কলারশিপ-২০২৬ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬। 

স্যারিথন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (SIIT) ১৯৯২ সালে থাইল্যান্ডের থাম্মাসাত ইউনিভার্সিটির অধীনে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি দ্রুতই একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। SIIT পূর্বে অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম পরিচালনা করেছে। বর্তমানে তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ দিচ্ছে। বিশ্বমানের গবেষণা সুবিধা, অভিজ্ঞ শিক্ষক এবং বহুমুখী শিক্ষার্থী সম্প্রদায়ের মাধ্যমে SIIT একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করেছে।

সুযোগ-সুবিধা 

*মাস্টার্স এবং পিএইচডি উভয় প্রোগ্রামের সম্পূর্ণ টিউশন ফি কাভারেজ;

*গবেষণা এবং থিসিসের জন্য পূর্ণ সহায়তা;

*মাসিক ভাতা: ১০,০০০ বাথ;

*রাউন্ড ট্রিপ এয়ার টিকিটের ব্যয় কাভারেজ (ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট);

*ভিসা, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য খরচের জন্য সর্বোচ্চ ১০,০০০ বাথ অতিরিক্ত সহায়তা;

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*SIIT-এর প্রদত্ত প্রোগ্রামগুলোর যেকোনো একটি বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী হতে হবে;

*পূর্ববর্তী অ্যাকাডেমিক রেজাল্টে শীর্ষ ২০ শতাংশের মধ্যে থাকতে হবে;

*দুটি সুপারিশপত্র জমা দিতে হবে;

*শারীরিকভাবে সুস্থ হতে হবে;

*বর্তমানে অন্য কোনো বৃত্তি বা গ্রান্ট গ্রহণ করলে এই বৃত্তির জন্য যোগ্য হবেন না;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র;

*গবেষণাপত্র বা প্রকাশনা (যদি থাকে);

*সাম্প্রতিক ছবি;

*স্টেটমেন্ট অব পারপাস (SOP);

*দুটি সুপারিশপত্র;

*ইংরেজি ভাষারদক্ষতার সনদ (যদি থাকে);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫টি উ…
  • ১৫ জুলাই ২০২৬
খসে পড়ছে ছাদের পলেস্তারা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
  • ১৫ জুলাই ২০২৬
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ই-কার
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে দাঁড়ালেন আন্দোলনকারী…
  • ১৫ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে শিক্ষা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence