গবেষণায় স্কলারশিপ দিচ্ছে তাইওয়ান, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ PM
তাইওয়ানে স্কলারশিপে গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

তাইওয়ানে স্কলারশিপে গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গবেষণা প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে তাইওয়ান। তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের (টিআইজিপি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। 

চীন, তাইওয়ান ও হংকংয় ব্যতীত বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

অ্যাকাডেমিক সিনিতা ও তাইওয়ানের শীর্ষস্থানীয় জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে পরিচালিত এই পিএইচডি স্কলারশিপ সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। বিশেষ ব্যাপার হলো আবেদনের কোনো ফি নেই।

১৪টি গবেষণাক্ষেত্রে স্কলারশিপ

২০২৬ সালের টিআইজিপি বৃত্তিতে মোট ১৪টি সাবপ্রোগ্রাম চালু রয়েছে। প্রতি আবেদনকারী শুধু একটি প্রোগ্রামেই আবেদন করতে পারবেন। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বায়োমেডিসিন, ন্যানো সায়েন্স, আর্থ সিস্টেম সায়েন্সসহ নানা অগ্রগামী বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

*মাসিক প্রায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার ভাতা;

*প্রথম বছরের ফলাফলের ভিত্তিতে আরও এক বছর ভাতা সম্প্রসারণ;

*কোনো রেজিস্ট্রেশন ফি নেই;

*তাইওয়ানের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী (চীন, তাইওয়ান ও হংকং ব্যতীত);

*স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি দক্ষতার প্রমাণপত্র (যদি ইংরেজি মাধ্যমের দেশ বা বিশ্ববিদ্যালয় থেকে আগের ডিগ্রি না হয়ে থাকে);

*সংশ্লিষ্ট প্রোগ্রামের নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

প্রয়োজনীয় কাগজপত্র

*স্নাতক ও স্নাতকোত্তর সনদ ও ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে);

*পাসপোর্ট;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট;

*তিনটি সুপারিশপত্র;

*সিভি, স্টেটমেন্ট অব পারপাস;

*থিসিসের সারসংক্ষেপ;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের বেইহাং ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9