স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের বেইহাং ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ PM
চীনে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

চীনে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদী স্নাতকোত্তর ও চার বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা  চীনের বেইহাং ইউনিভার্সিটি থেকে উক্ত ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

চীনের শীর্ষস্থানীয় প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেইহাং ইউনিভার্সিটি অন্যতম। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি বেইজিংয়ে অবস্থিত এবং এর পূর্ব নাম ছিল বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকস। চীনের মর্যাদাপূর্ণ ‘ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি’ উদ্যোগের অন্তর্ভুক্ত এ প্রতিষ্ঠানটি আধুনিক গবেষণা সুবিধা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

স্কুল অব অ্যারোনটিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোনটিকস, অটোমেশন সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সাইবার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস অ্যান্ড সিস্টেমস সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ফরেন ল্যাঙ্গুয়েজেস এবং স্কুল অব ল।

সুযোগ-সুবিধা

*মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫২,০২৫ টাকা);

*পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৬০,৬৯৬ টাকা);

*রেজিস্ট্রেশন ফ্রি;

*কোনো টিউশন ফি লাগবে না;

*ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;

*চিকিৎসা বিমা সুবিধা;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদনের যোগ্যতা

*চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;

*আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);

*আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);

*অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথি

*চীনা সরকার বৃত্তির আবেদন ফরম;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব;

*দুটি সুপারিশপত্র;

*পাসপোর্টের একটি অনুলিপি;

*অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;

*ইংরেজি ভাষা দক্ষতার সনদ অথবা,

*ইংরেজি মাধ্যমে অধ্যয়নের প্রমাণপত্র;

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি, জীবযাত্রার খরচসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

পহেলা বৈশাখে ঝিনাইদহের ১৮৪০ কৃষক পাবেন কৃষি কার্ড
  • ১৪ মার্চ ২০২৬
বিরোধীদল নেতা ও উপ নেতা হিসেবে আইনি স্বীকৃতি পেলেন ডা. শফিক…
  • ১৪ মার্চ ২০২৬
জাল সনদ: গাজীপুরের এক শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ১৪ মার্চ ২০২৬
বিদ্যুতের লাইনে নাশকতার অভিযোগ, ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার
  • ১৪ মার্চ ২০২৬
আত্তীকৃত ২৩ কলেজে শিক্ষা ক্যাডারের পদ সৃষ্টি হচ্ছে
  • ১৪ মার্চ ২০২৬
গণপরিবহনে আজ থেকে তেলের রেশনিং তুলে দিচ্ছে সরকার 
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081