ফেলোশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডে

০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ PM
সুইজারল্যান্ডে ফেলোশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই

সুইজারল্যান্ডে ফেলোশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ড। ‘এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপ’র আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬। 

শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বিওকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, আর্থ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবেন। জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান।

জেনেভা বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা ১৫৫৯ সালে জন কেলভিন প্রতিষ্ঠা করেন। মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় জ্ঞান ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা। বর্তমানে এটি সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে আইন, ব্যবসা-বাণিজ্য এবং বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য কোর্স ও গবেষণার সুযোগ রয়েছে, যা বিশ্বের শিক্ষার্থীদের জন্য আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

সুযোগ-সুবিধা

‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’র আওতায় শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক দেওয়া হবে।  এক বছরের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। তবে প্রথম সেমিস্টারে সফলতার সঙ্গে অ্যাকাডেমিক কার্যক্রম সম্পন্ন করার শর্তে দ্বিতীয় বছরের ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল  ভালো  হতে হবে;

*ইংরেজি ভাষায়  দক্ষ হতে হবে;

*নতুন আবেদনকারী হতে হবে;

আরও পড়ুন: খলিফা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, আবাসন-মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি;

*জীবনবৃত্তান্ত (সর্বাধিক ২ পৃষ্ঠা); 

*একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট;

*মোটিভেশন লেটার;

*দুজন অধ্যাপকের রেফারেন্সের চিঠি;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ (জিআরই, আইইএলটিএস বা টোফেল স্কোর);

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9