এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শরীয়তপুর জেলা পরিষদ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে শরীয়তপুর জেলা পরিষদ। ২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে এ বৃত্তি প্রদান করা হবে। ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী অসচ্ছল শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়ার কথাও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৭৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন ফরম ‘ক’-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া ১৪ মার্চ ২০২৫ তারিখের পর দেশের যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন ফরম ‘খ’ পূরণ করতে হবে।

আবেদনকারীকে অবশ্যই শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান হতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র বা সনদের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সত্যায়ন যুক্ত করতে হবে। ফরম ‘ক’-এর ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা সনদ ও আর্থিক অসচ্ছলতার প্রমাণস্বরূপ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ বাধ্যতামূলক। ২০২৫ সালে উত্তীর্ণ কিন্তু এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়নি এমন শিক্ষার্থীরাও সর্বশেষ প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশসহ আবেদন করতে পারবেন।

আবেদন ফরম শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। এছাড়া জেলা পরিষদের ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে।

আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর জমা পড়া আবেদন বাতিল বলে গণ্য হবে। শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9