স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়

১৮ জানুয়ারি ২০২৬, ১২:১২ PM
যুক্তরাষ্ট্রে স্কলারশিপে স্নাতকে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাষ্ট্রে স্কলারশিপে স্নাতকে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ ২০২৬।

ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটি (Illinois Wesleyan University) যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ব্লুমিংটন শহরে অবস্থিত একটি প্রাইভেট লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়। এটি ১৮৫০ সালে প্রতিষ্ঠিত হয় এবং একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন কোর্স অফার করে, যার মধ্যে মানবিক, সামাজিক, বিজ্ঞান, ব্যবসা, এবং শিল্পকলার মতো নানা ক্ষেত্র অন্তর্ভুক্ত।

সুযোগ-সুবিধা

*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*এ স্কলারশিপের আওতায় প্রতি বছর $১৫,০০০-$৩৮,০০০ হাজার ডলার পর্যন্ত প্রদান করবে;

*শিক্ষার্থীরা ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবেন;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয়ে আগে ভর্তি হতে হবে;

*ন্যূনতম ৩.৫ সিজিপিএ ধরে রাখতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫, টোয়েফল আইবিটিতে ৮০ স্কোর তুলতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: আগামী ১৫ মার্চ ২০২৬।

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9