তেহরানে ফের বিস্ফোরণের শব্দ

০১ মার্চ ২০২৬, ০৭:১৯ AM
তেহরানে ফের বিস্ফোরণের শব্দ

তেহরানে ফের বিস্ফোরণের শব্দ © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাজধানীতে অন্তত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) ইরানের সংবাদ সংস্থা মেহেরের বরাতে জানিয়েছে আল জাজিরা।

এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে এক নারী নিহত ও অন্তত ২০ জন আহত হন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। শনিবার রাতে ইসরায়েল-মার্কিন যৌথ অভিযানের জবাবে ইরান থেকে ইসরায়েলের দিকে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে এবং একাধিক স্থানে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, গুশ দান এলাকায় সরাসরি আঘাতে এক ৪০ বছর বয়সী নারী গুরুতর আহত হওয়ার পর মারা যান। এছাড়া অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে উদ্ধার তৎপরতা চলছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার সকালে ইরান প্রথম দফায় প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে ৩৫টি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে বলে দাবি করা হয়েছে। উত্তর ইসরায়েলের তিরাত হাকারমেল এলাকায় একটি ২০ তলা ভবনে ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হানে এবং ১৭ তলা পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬