বিদেশে উচ্চশিক্ষা

বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি আন্তর্জাতিক স্কলারশিপ

১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ PM
চলমান আন্তর্জাতিক ৩টি স্কলারশিপ সম্পর্কে খুঁটিনাটি জেনেই করুন আবেদন

চলমান আন্তর্জাতিক ৩টি স্কলারশিপ সম্পর্কে খুঁটিনাটি জেনেই করুন আবেদন © সংগৃহীত

২০২৬ সালের শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বেশ কিছু মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। এসব স্কলারশিপ শুধু শিক্ষার্থীদের আর্থিক সহায়তাই প্রদান করে না, বরং তাদের বৈশ্বিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত উন্নতির পথও উন্মুক্ত করে। বছরের শুরুতেই আবেদনযোগ্য এমন তিনটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

১. ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

ইউরোপের অন্যতম জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ স্কলারশিপ হলো ইরাসমাস মুন্ডাস। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পান। দুই বছর মেয়াদি এই প্রোগ্রামে চার সেমিস্টারে ইউরোপের একাধিক দেশে পড়াশোনা করার সুযোগ থাকে এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রদান করা হয়।

২০২৬ সালের জন্য ইরাসমাস মুন্ডাসের বিভিন্ন অ্যাকশনে আবেদন গ্রহণ করা হবে ফেব্রুয়ারি মাসজুড়ে। নির্বাচিত শিক্ষার্থীরা শতভাগ টিউশন ফি মওকুফের পাশাপাশি প্রতি মাসে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো পর্যন্ত উপবৃত্তি, যাতায়াত ভাতা এবং এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার বিমান টিকিট সুবিধা পাবেন।

আবেদনের সময়

আবেদনের সময় তিন রকম। ক্যাপাসিটি বিল্ডিং ফর হাইয়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশনে আবেদনের শেষ সময় ফেব্রুয়ারি ২০২৬। ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) অ্যাকশনে আবেদনের শেষ সময় ফেব্রুয়ারি ২০২৬। ‘ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশন’-এ আবেদনের শেষ সময়ও ফেব্রুয়ারি ২০২৬।

এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

২. ইন্দোনেশিয়ার কেএনবি স্কলারশিপ

ইন্দোনেশিয়ান সরকারের ‘বিয়াসিসওয়া কেমিত্রান নেগারা বার্কেমবাং (কেএনবি)’ স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশটির ৩১টি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ১ হাজার ৪৭৫টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনার সুযোগ রয়েছে।

২০২৬ সালের জন্য জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করা যাবে। নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক শিক্ষাবৃত্তি, বই ও শিক্ষাসামগ্রীর জন্য অর্থ সহায়তা, বিমান ভাড়া, ডরমিটরিতে থাকার সুবিধা এবং স্বাস্থ্যবিমা পাবেন। আবেদনকারীদের নির্ধারিত বয়সসীমা, ভালো একাডেমিক ফলাফল এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

৩. ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) স্কলারশিপ

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) বিশ্বের অন্যতম বৃহৎ স্কলারশিপ প্রদানকারী সংস্থা। সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপের আওতায় স্নাতক, কারিগরি শিক্ষা, স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ে পড়াশোনার সুযোগ দেওয়া হয়।

২০২৬ সালের জন্য জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এ স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগের পাশাপাশি মাসিক উপবৃত্তি, স্বাস্থ্য ভাতা, যাতায়াত ব্যয় এবং থিসিস ভাতা পাবেন। আবেদনকারীদের আইডিবি সদস্য দেশের নাগরিক হতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করতে হবে।

এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9