স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ে

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ PM
কানাডায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

কানাডায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

কানাডার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অটোয়া বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে। স্কলারশিপটির কেতাবি নাম ”ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপ”। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬। 

কানাডার রাজধানী অটোয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ইউনিভার্সিটি অব অটোয়া’ বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ইংরেজি ও ফরাসি—উভয় ভাষায় পাঠদানের মাধ্যমে দ্বিভাষিক পরিবেশ নিশ্চিত করে এ বিশ্ববিদ্যালয়। প্রায় প্রতিবছরই বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে প্রথম সারিতে থাকে। উন্নত গবেষণাগার, আধুনিক পাঠদান পদ্ধতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশের কারণে এটি বর্তমানে উচ্চশিক্ষার এক অন্যতম প্রধান গন্তব্য।

সুযোগ-সুবিধা

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য প্রতিবছর সাড়ে ৭ হাজার ৫০০ কানাডিয়ান ডলার এবং পিএইচডি প্রোগ্রামের জন্য বছরে ৯ হাজার ডলার দেবে।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*উচ্চমাধ্যমিক ও স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*আইইএলটিএসে স্কোর ন্যূনতম ৭ থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র 

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রিকমেন্ডেশন লেটার;

*পাসপোর্টের অনুলিপি;

*ইংরেজি দক্ষতা সনদ;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬