২৯ বর্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ PM
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি © সংগৃহীত

২৯তম বছরে পা দিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ১৯৯৮ সালের এ দিনে যাত্রা শুরু করে দেশের চিকিৎসায় উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্রটি। এটি দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ব প্রেক্ষাপট ও দেশের সামগ্রিক কারণে সাশ্রয়ের প্রতি দৃষ্টি দিয়ে সংক্ষিপ্তভাবে ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে ছিল বর্ণাঢ্য র‌্যালি, শতাধিক বৃক্ষরোপণ ও রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন উড়ানো হয়।

জানা গেছে, ১৯৬৫ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমআর) হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি। পরবর্তীতে ১৯৯৮ সালে সরকার দেশে উচ্চ চিকিৎসা-শিক্ষা ও গবেষণার সুবিধা সম্প্রসারণের জন্য এটিকে একটি স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে। যা যাত্রা শুরু করে সে বছরের ৩০ এপ্রিল।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ ও ৫৯টি একাডেমিক বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনবল সংখ্যা ৪ হাজার ৫ শত ৬৮ জন। অধিভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। রেসিডেন্সী ও নন রেসিডেন্সী ছাত্রছাত্রীর সংখ্যা ৫১৬১ জন। হাসপাতালের শয্যা সংখ্যা ১৭৯২টি, এরমধ্যে বিনা ভাড়ার শয্যা সংখ্যা ৮৭৮টি।   

এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণ থেকে আনন্দ র‌্যালি শুরু হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল গিয়ে শেষ হয়। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। র‌্যালির পর সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর চিকিৎসাশিক্ষা কার্যক্রম, চিকিৎসাসেবা ও গবেষণায় বিএমইউকে আন্তর্জাতিক মানে উন্নীত করাসহ উৎকর্ষ বৃদ্ধি করার অঙ্গীকার করেন উপাচার্য। একই সঙ্গে উদ্ভাবনীতেও নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় উপাচার্য দেশের মানুষ জটিল জটিল রোগসহ সকল ধরণের চিকিৎসাসেবা বিএমইউ থেকে প্রাপ্ত হয় এবং চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে যেতে না হয় সেই আশাবাদও ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এগুলো হল— আম্রপালি, জলপাই, বারিফোর আম, আমড়া, বারি এগারো আম, নারিকেল, লিচু, কালোজাম, আমলকি, ডালিম ও মিনি জামরুল।

এই কর্মসূচিতে বিএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল অংশগ্রহণ করেন। প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদের পক্ষে বৃক্ষরোপণ করে সহকারী প্রক্টর ডা. রিফাত রহমান। পরে বিএমইউর শিক্ষক, চিকিৎসক, রেজিস্ট্রার অফিস, পরিচালক (হাসপাতাল) অফিস, জনংযোগ শাখা ও মিডিয়া সেলসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সকল কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন কার্যালয়ের পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬