অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বিএমইউ উপাচার্যের শোক

২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩১ PM
অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চক্ষুবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও প্রাক্তণ ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিএমইউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ডা. আব্দুল কুদ্দুস। এদিন বেলা সাড়ে ৩টায় বিএমইউ কেন্দ্রীয় মসজিদে ডা. আব্দুল কুদ্দুসের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। জানাযায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন তিনি। পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল রবিবার (২৬ এপ্রিল) বাদ যোহর নামাজের জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শোক জানিয়েছেন।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬