সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী

২১ জানুয়ারি ২০২৬, ১০:১৪ PM
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী

সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী © সংগৃহীত

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে বিদায় নিয়েছে সিলেট টাইটান্স। জয়ের জন্য শেষ ৫ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ৪৭ রান। উইকেটে থাকা আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষ করতে পারেননি। পরে শেষ ওভারে ২৪ রান দরকার হলেও ওকস ও নাসুম আহমেদ মিলে করেন ১৩ রান, ফলে ১০ রানে হার মানে সিলেট।

১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। জাকির হাসান ও আরিফুল ইসলাম দ্রুত ফিরলে চাপ বাড়ে। পরে পারভেজ ইমন ও বিলিংস জুটি গড়ে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। ৪৮ রান করে পারভেজ রানআউট হন। বিলিংস ৩৭ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। আফিফ ২১ রান করে আউট হন, মিরাজ ও খালেদও ব্যর্থ হন। শেষ দিকে ওকস চেষ্টা করলেও জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান। ফারহান ২৬ ও তানজিদ ৩২ রান করেন। পরে উইলিয়ামসন ৪৫ ও নিশাম ৪৪ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে রাজশাহী। সিলেটের হয়ে সালমান ইরশাদ ৩টি, নাসুম ও মিরাজ ২টি করে উইকেট নেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬