অন্যান্য দলকে গোনার টাইম নেই: সিলেট টাইটান্স উপদেষ্টা

২০ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ PM
সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরী

সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) গোনার ‘টাইম নেই’ বলে বিতর্কের জন্ম দেওয়া সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরী ফের আলোচনায়। তবে এবার বিতর্কিত কোনো মন্তব্যের কারণে নয়। বরং দল ফাইনালে উঠলে প্লেয়ার সাইনিংয়ে আরও বড় সারপ্রাইজ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে ঘরোয়া এই টুর্নামেন্টের অন্য দলগুলোকে গোণায়ও ধরছেন না তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিলেট ফ্র‍্যাঞ্চাইজির এই উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোনো ধরনের দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একলাই একশ। সিলেটের মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমরা, আমরা অনেক আবেগি মানুষ। আমরা সবাই ঐক্যবদ্ধ। এবার কাপ নিয়ে আমরা সিলেটেই যাব। ২৩ তারিখে আপনাদের দাওয়াত।

এদিকে সিলেট ফাইনালে উঠলে সমর্থকদের ফ্লাইটে করে হোম অব ক্রিকেটে আনা হবে বলে ঘোষণা দিয়েছিলেন ফাহিম। 

এ বিষয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সঙ্গে কথা বলছি। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ ফ্লাইট বুকিং করব। বাস সার্ভিসেও সিলেটবাসীকে নেব।

পুনঃভর্তি ফি নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা
  • ১৩ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950