ওকস-খালেদের আগুনঝরা বোলিংয়ে লন্ডভন্ড রংপুর

২০ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ PM
সিলেট টাইটান্সের উদযাপন

সিলেট টাইটান্সের উদযাপন © সংগৃহীত

বিপিএলের এলিমিনেটর ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রংপুর বড় ইনিংস গড়তে পারেনি। টপ অর্ডারের ব্যর্থতার চাপ থেকে আর বেরোতে পারেনি দলটি। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা হলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। সিলেটের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে রংপুরের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে অল্পতেই থেমেছে তিস্তার পাড়ের দলটি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) হোম অব ক্রিকেটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় রংপুর। দলীয় মাত্র ২৯ রানের মধ্যেই সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়, ডেভিড মালান, অধিনায়ক লিটন দাস ও কাইল মেয়ার্স। চার ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। গত ম্যাচে সেঞ্চুরি করা হৃদয় ১ রান, লিটন ও মালান সমান ৪ করে এবং ৮ রান করেন কাইল মায়ার্স।

এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১৯ বলে ৩০ রান করে খুশদিলের বিদায়ের পর সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে রিয়াদ আবারও ইনিংস গুছিয়ে নেওয়ার উদ্যোগ নেন।

তবে সোহানও শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি। রিয়াদ ২ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৩৩ রান করেন, আর সোহান ২৪ বলে ১৮ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১১ রান।

অন্যদিকে সিলেটের হয়ে দুর্দান্ত ছিলেন খালেদ আহমেদ। মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। সমানতালে কার্যকর ছিলেন ক্রিস ওকস, ১৫ রান খরচায় নেন দুটি উইকেট। নাসুম আহমেদও ১২ রানে ২টি উইকেট নিজের ঝুলিতে পোরেন।

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9