রাজশাহীকে হতাশায় ডুবিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

২০ জানুয়ারি ২০২৬, ১১:০৫ PM
চট্টগ্রাম রয়্যালস

চট্টগ্রাম রয়্যালস © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান করে রাজশাহী। জবাবে ৩ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বন্দরনগরীর দলটি।

লক্ষ্য তাড়ায় চট্টগ্রামের দুই ওপেনার ধীরগতিতে শুরু করলেও ৬৪ রানের জুটি গড়েন। তবে ৩৮ বলে ৩০ রান করে আউট হন নাঈম শেখ। আরেক ওপেনার মির্জা ৪৭ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন। 

মাঝে আসিফ আলিও (১১) সংক্ষিপ্ত এক ইনিংস খেলেন। এ ছাড়া শেষদিকে আমির জামালকে সঙ্গে নিয়ে ৯ বলে অপরাজিত ১৯ রানের ক্যামিওতে জয় নিশ্চিত করেন অধিনায়ক শেখ মেহেদী হাসান।

এর আগে, রাজশাহীর হয়ে তানজিদ হাসান তামিম ৪১ ও সাহিবজাদা ফারহান ২১ রান করেন। এরপরই মূলত ব্যাটিং ধস নামে দলটির। পরের ৫ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। অধিনায়ক শান্ত ৮, মুশফিক ০, আকবর ৩, জিমি নিশাম ৬ ও রায়ান বার্ল ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

শেষদিকে আব্দুল গাফফার সাকলাইন ১৫ বলে ঝোড়ো ৩৫ রান করে দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দিয়েছিলেন। অন্যদিকে চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী ও আমির জামাল।

ট্যাগ: বিপিএল
অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ
  • ১২ জুলাই ২০২৬
অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
হলান্ডের ফাউলের কারণে হলো না গোল
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন কীর্তি বেলিংহ্যামের
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের গোলরক্ষক
  • ১২ জুলাই ২০২৬
বেলিংহ্যামের গোলে সমতায় বিরতিতে ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence