দেশের ক্রিকেটকে জানতে ভিন্ন পথে হাঁটছে বিসিবি

০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট বিকেন্দ্রীকরণে জোর দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। প্রথম মেয়াদে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে স্থানীয় পর্যায়ের ক্রিকেট উন্নয়নে নানা উদ্যোগে অংশ নিতে দেখা গেছে তাকে। দেশের বিভিন্ন অঞ্চলে বিসিবির আঞ্চলিক অফিস চালুর পরিকল্পনাও ঘোষণা করেছিলেন বিসিবিপ্রধান।

এবার আরও এক নতুন পদক্ষেপের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি। দেশের বিভিন্ন এলাকার ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন ও কোচদের একত্রে আনতে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের উদ্যোগ নিয়েছেন বুলবুল। এই সম্মেলনের মাধ্যমে দেশের ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্য তার।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বুলবুল বলেছেন, ‘বাংলাদেশের ৬৪ জেলায় ক্রিকেট ছড়িয়ে আছে, ৮টি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। এমন সবাইকে জানা, বাংলাদেশের ক্রিকেটকে জানা, আমাদের প্রতিটি স্টেকহোল্ডার, যেমন জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা, সবাইকে এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে সবাইকে সাহায্য করতে পারব। আমরা সবাই মিলে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারব, সবাইকে সম্পৃক্ত করতে পারব।’

আগামী ৯ এবং ১০ নভেম্বর ঢাকায় এই কনফারেন্স আয়োজনের পরিকল্পনা বিসিবির। এ নিয়ে বুলবুল বলেন, ‘দিনশেষে, আমরা সবাই বাংলাদেশে ক্রিকেট খেলব, ক্রিকেট নিয়ে আনন্দ করব। ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। আশা করব, এই কনফারেন্স আমরা সফল করব এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী করব, একে অপরকে জানব এবং এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে।’

বিসিবিপ্রধান আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সংগঠক ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদেরকে এক ছাদের নিচে এনে, বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন, যে মিশন, সবার সঙ্গে ভাগাভাগি করে আমরা যেন সবার সেরাটা দিতে পারি, সবাইকে জানতে পারি এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে সহায়তা করতে পারি, এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করছি।’

দেশের বিভিন্ন প্রান্তে, নানা জেলা-উপজেলাতেও ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া, ক্রিকেটের প্রচার এবং প্রসারে জোর দিচ্ছেন বুলবুল। তার ভাষ্যমতে, ‘বাংলাদেশ ক্রিকেটের যে উদ্দেশ, যে ভিশন, সেটা জানতে চাইলে আমাদেরকে প্রথমেই জানতে হবে জেলায়-উপজেলায় কী ক্রিকেট হচ্ছে। জেলা-উপজেলার কথা শোনার জন্য এবং ঢাকা থেকে আমরা বিসিবি কতটুকু সাহায্য করতে পারছি, এই মুহূর্তে জেলা-উপজেলায় শক্তি কতটা আছে, সেটা জানার পর যে গ্যাপটা থাকবে, তা আমরা পূরণ করব। এর মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করব এবং এর মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে পারব ও সবাই ক্রিকেট নিয়ে আনন্দ করতে পারব।’

৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রথম মানুষ হজরত আদম (আ.) এর ভাষা কী ছিল?
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলের চিঠিতে স্মারক নাম্বার ভুল, যা বলছ…
  • ০২ নভেম্বর ২০২৬